২ দিনের ঠাসা কর্মসূচিতে গোয়ায় তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায (Mamata Banerjee)। বিজেপি শাসিত গোয়ায় তিনি যে গেরুয়া শিবিরের কড়া বিরোধিতায় সরব হবেন, সেটাই স্বাভাবিক। হলও তাই। মঙ্গলবার পানাজির জনসভা থেকে বিজেপি (BJP) বিরোধী সুর আরও চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ প্রসঙ্গে তিনি টেনে আনলেন একাধিক জাতীয় ইস্যু। লখিমপুর খেরি কৃষকমৃত্যু, বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধনে গিয়ে মোদির গঙ্গাস্নানের মতো বিষয়কে হাতিয়ার করলেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর কটাক্ষ, ”নির্বাচন এলেই গঙ্গায় ডুব দেন। আর ভোট শেষ হয়ে গেলে গঙ্গা অপবিত্র করেন। শেষকৃত্য করতে দেন না, কোভিডে মৃতদের দেহ গঙ্গায় ভাসিয়ে দূষিত করে দেন।”

সোমবার কাশী বিশ্বনাথ ধাম করিডরে ৪০টি মন্দিরের সংস্কার ও ২৩টি নতুন ভবন তৈরি হয়েছে কাশীতে। এর জন্য ২ দিনের বারাণসী সফরে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। সোমবার তাঁর আগমন উপলক্ষে সেজে উঠেছিল মন্দির, ঘাট। মোদি নিজেই ললিতা ঘাটে স্নান করে পবিত্র জল সংগ্রহ করেন। লাল বস্ত্র পরে গঙ্গাস্নান করে জপ ও সূর্যপ্রণাম করেন। তা নিয়েই এদিন কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী।
বিজেপিকে বিঁধতে গিয়ে লখিমপুর খেরিতে কৃষকমৃত্যুর প্রসঙ্গও টানলেন মমতা। তাঁর কথায়, ”এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ তা নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী – কেউ কোনও বিবৃতি দেননি। উচিত ছিল না কি একটা বিবৃতি দেওয়া? যা হয়েছে, তাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন