মালদা- একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার দুই ধারের হাইড্রেনের কাজ হচ্ছে এমনটাই অভিযোগ করে কাজ বন্ধ করে দিলেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ | জানা যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ী রেল গেট থেকে বুলবুলি মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হয়েছে এবং রাস্তা সম্প্রসারণের অঙ্গ হিসাবে রাস্তার দুই ধারে হাইড্রেন তৈরি হচ্ছে |
জানা যায় এই হাইড্রেনের কাজটি করছে পি ডাব্লু ডি(PWD)দপ্তর | যদিও এটি আগে এনএইচের অধীনে ছিল | প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর বিভূতি ঘোষ শনিবার সকালে কাজ বন্ধ করে অভিযোগ করেন পিডাব্লিউডিকে অভিযোগ জানানো সত্বেও কেন ড্রেনের কাজে পুরনো রড ব্যবহার করা হচ্ছে এবং ড্রেনের নিচে ইটসলিং না করে মাটির উপরে ঢালাই করে দেওয়া হচ্ছে পাশাপাশি ফাইভ এইট পাথর ব্যবহার না করে বড় পাথর ব্যবহার করছে এবং ব্যবহার করা নিম্নমানের পুরনো রড ব্যবহার করছে | এই ধরনের কাজ হলে আমাদেরকে ভুক্তভোগী হতে হবে কারণ বছর না পার হতেই এই ড্রেন গুলি ভেঙে বসে যাবে | অথচ রাজ্য সরকার এ কাজের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু ভালো মানের কাজ হচ্ছে না বলে অভিযোগ জানান |

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”