ভারতের জন্য ঐতিহাসিক দিন আজ। বিশ্বের নজর আজ ভারতের দিকে। বৈদিক পরম্পরা মেনে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সূচনা করা হচ্ছে নতুন সংসদ ভবনের। অত্যাধুনিক এই সংসদ ভবনের সূচনা অনুষ্ঠানের দিকে নজর রেখে চলেছে গোটা বিশ্ব। আর নতুন সংসদ ভবনের অনুষ্ঠানে ভারতের গণতন্ত্রের অন্যতম ভিত্তি ‘সর্বধর্মে’র বার্তা চোখে পড়ল। নতুন সংসদ ভবনের সূচনা অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মহাজ্ঞানী প্রতিনিধিরা একত্রে যোগ দিয়েছেন। তারা বিভিন্ন ভাবে নতুন সংসদ ভবনের পথ চলার সূচনাকে আধ্যাত্মিক করে তুলেছেন।
নতুন সংসদ ভবনের উদ্বোধন হল আজ। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে বয়কটের ডাক দিয়েছে বিরোধী দলগুলি। তবে তারই মাঝে ভারতীয় রীতি ও ঐতিহ্য মেনে অনুষ্ঠান হয়ক নয়া সংসদ ভবনে।

লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাশে নিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৪,৫০০ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে। ভবনটি চারতলা।

আজকে সংসদ ভনের উদ্বোধনের আগে সেঙ্গলের সামনে সাষ্ঠাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে লোকসভার স্পিকারের আসনের পাশে সেই সেঙ্গল প্রতিষ্ঠিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতদিন প্রয়াগরাজের জাদুঘরে রাখা ছিল একটি সোনার রাজদণ্ড।
#WATCH | PM Modi, Lok Sabha Speaker Om Birla, Union ministers and CMs of different States attend a multi-faith prayer meeting underway at the new Parliament building pic.twitter.com/uitIOw63ri
— ANI (@ANI) May 28, 2023

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন