মালদাঃ- মালদা জেলার কলিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর এলাকায় গঙ্গা ভাঙ্গন কোনো নতুন ঘটনা না। দীর্ঘ কয়েক বছর ধরে নদী তীরবর্তী এলাকার অসংখ্য পরিবারের কাছে গঙ্গা ভাঙ্গন একটি বিভীষিকা। এবছর গঙ্গা গর্ভে তলিয়ে গেছে প্রায় কয়েকশ বাড়ি। অসহায় দরিদ্র মানুষেরা ভিটে মাটি হারিয়েছে সংসারের প্রয়োজনে ব্যাবহৃত প্রায় সব জিনিস। খালি হাত আর শূন্য বুক নিয়ে আশ্রয় নিয়েছে কোনো স্কুল ঘরে অথবা ত্রানে পাওয়া ত্রিপলের নিচে । সহায় সম্বলহীন মানুষে কাছে এখন দু বেলা খাওয়ার জোগাড় করা এখন একটা অলীক স্বপ্ন। ভাঙ্গন বিদ্ধস্ত পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। এমনই পরিস্থিতিতে একটি মানবিক সংগঠনের নাম “পিস পালস”/। চার দিন ধরে প্রায় চারশত পরিবারের দুপুরের খাওয়ার ব্যবস্থা তারা করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে খাওয়ার পাশাপাশি পরিবারগুলোর মধ্যে বিলি করেন মাস্ক। পিস পালসের এই প্রয়াস বিপর্যস্ত মানুষদের মুখে ফুটিয়েছে হাসি।লক ডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রান দেওয়া থেকে শুরু করে পথে পরিযায়ী শ্রমিকদের খাওয়ার প্রদান – একাধিক মানবিক কাজ পিস পালস করে আসছে অসংখ্য শুভানুধ্যায়ীর দানকে সম্বল করে। আগামীতে পিস পালসের যাত্রাকে আরও গতি দিতে সংস্থার পাশে দাঁড়াতে সকলকে অনুরোধ করলেন সংস্থার অন্যতম মুখ আনন্দ মন্ডল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”