বালুরঘাট, ১৯জুলাই ; গতকালের ১২১ এর পর আজ নতুন করে ৫৯ জনের রিপোর্টে র্পজিটিভের হদিস মিলল দক্ষিন দিনাজপুরে। লকডাউন চললেও করোনার সক্রমন বাড়ছে দক্ষিণ দিনাজপুর জেলায়। দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দুশ্চিন্তায় জেলাবাসী। রবিবার ফের নতুন করে ৫৯ জনের শরীরে মিলল করোনার হদিস। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩১ জন। যদিও ইতিমধ্যে ৩২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।মালদা মেডিক্যাল থেকে আসা করোনা পজিটিভের তালিকায় বালুরঘাটের শহর এলাকাতেই শুধুমাত্র ১৭ জন আক্রান্ত হয়েছে বলে সুত্রের খবর। শহরের গীতাঞ্জলি এলাকায় ২ জন, চকভৃগুতে ২, দিশারীতে ২, বিশ্বাসপাড়ায়, ব্রতী সংঘ এলাকায়, বুড়াকালীতলায়, বেলতলাপার্ক, ছিন্নমস্তা, বঙ্গী, নামাবঙ্গী, কুণ্ডুকলোনি এবং নারায়নপুরে একজন করে কোরোনা আক্রান্ত হয়েছে বলে খবর। অন্যদিকে বালুরঘাট গ্রামীণ এলাকা খিদিরপুরে ৩, বাদামাইলে ১ ও পতিরামে একজনের শরীরে মিলেছে কোরোনার হদিস।এদিকে কোরোনায় আক্রান্ত হয়ে বালুরঘাট শহরে দু’জনের মৃত্যু হয়েছে। অপর দু’জনের মৃত্যু হয়েছে কলকাতায় বলে সূত্রের খবর।করোনা যে ধীরে ধীরে গোষ্ঠী সংক্রমনের দিকে এগোচ্ছে এমন ঘটনা সেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। লকডাউন চললেও প্রচুর ছাড় দেওয়াই এমন বিপদ বাড়ছে বলে মনে করা হচ্ছে। যদিও মৃত বা নতুন ভাবে আক্রান্তদের বিষয়ে কোন রকম মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য দপ্তরে আধিকারিকরা।
এদিকে শনিবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পাঠানো সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী জেলার ৫৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। যাদের মধ্যে বালুরঘাট ব্লকে ২২ জন, কুমারগঞ্জের ১৫, গঙ্গারামপুরে ৮, কুশমণ্ডি ব্লকে ৪, বংশীহারীতে ৮, তপন ১ জন এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একজনের নাম দক্ষিণ দিনাজপুরের লিস্টে রয়েছে।নতুন করে জেলায় লকডাউন বাড়ানোর পরেও এমন খবর সামনে আসায় দুশ্চিন্তায় জেলা প্রশাসন থেকে সাধারণ মানুষ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন