ধানবাদে বেআইনি কয়লা খাদানে ধস। এখনও পর্যন্ত এক শিশু-সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ ছাড়াও ধসের তলায় বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করছে প্রশাসন। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনই জানানো হয়েছে।
ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার বলেন, ‘‘ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল)-এর খোলামুখ খনিতে ধস নেমেছে। আমরা ১টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। ১ জনের মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত। আরও মৃত্যুর দাবি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বিসিসিএলের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’
সকাল সাড়ে ১০টা নাগাদ ভোওরা কোলিয়ারি এলাকায় ধস নামে। জায়গাটি ধানবাদ শহর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, বহু গ্রামবাসী বেআইনি খাদানে কয়লা উত্তোলনের কাজ করেন। তিনি বলেন, ‘‘ধসের পর স্থানীয় মানুষ ভিতর থেকে ৩টি দেহ বার করতে পেরেছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন। আমার আশঙ্কা ভিতরে আরও দেহ আছে।’’
বেআইনি খাদান থেকে কয়লা উত্তোলন এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। অপরিকল্পিত খননের জেরে এলাকা যেমন অতিধসপ্রবণ হয়ে উঠছে, পাশাপাশি খোলামুখ খনি থেকে বেআইনি ভাবে কয়লা পাচারের কারণে এলাকায় অসামাজিক গতিবিধিও মাথাচাড়া দেয়। শুধু ঝাড়খণ্ডই নয়, রাঢ় বাংলার খনি এলাকাতেও ভূমিধসের ঘটনা আকছার চোখে পড়ে। তা নিয়ে অতীতে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। স্থানীয় বাসিন্দাদের অবশ্য অভিযোগ, প্রশাসন তৎপর হলে এ সব কাজ মুহূর্তে বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রশাসনেরই উদ্যোগের অভাব

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”