ধর্ম বদলালেই ১০ বছরের জেল, সঙ্গে জরিমানা। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের পর এবার বিজেপি শাসিত কর্ণাটকও ধর্মান্তকরণ বিরোধী নতুন বিল আনতে চলেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিধানসভার চলতি অধিবেশনেই সরকার এই বিল পেশ করবে। বিলে বলা হয়েছে, ধর্ম বদলের সঙ্গে যুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের তিন থেকে ১০ বছরের জেল। সেই সঙ্গে দিতে এক লক্ষ টাকা জরিমানা। (ব্যক্তিবর্গের ক্ষেত্রে এক লক্ষ টাকা করে)। বিলের শিরোনাম ‘দ্য কর্ণাটক প্রোটেকশন অব রাইট টু ফ্রিডম অব রিলিজিওন বিল, ২০২০-২১’ (ধর্মীয় স্বাধীনতা অধিকাররক্ষা বিল, ২০২০-২১)। বিল অনুযায়ী, কোনও ব্যক্তির বিরুদ্ধে ধর্মান্তকর বা গণধর্মান্তকরণের অভিয়োগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম সাজা তিন বছরের জেল। সর্বোচ্চ সাজা ১০ বছর। জেলের পাশাপাশি সংশ্লিষ্টকে দিতে হবে এক লক্ষ টাকা জরিমানা।
পাশাপাশি প্রস্তাবিত বিলে বলা হয়েছে, “ধর্মান্তরিত ব্যক্তি তাঁর বাবা-মা, ভাই কিম্বা বোন, অথবা তার সঙ্গে (ধর্মান্তরিত ব্যক্তি) রক্তের সম্পর্ক রয়েছে, এমন যে কারও বিরুদ্ধে এফআইআর রুজু করতে পারবেন।অভিযুক্তের সাজা হবে কমপক্ষে তিন বছর। ক্ষেত্র বিশেষে সাজা পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে। জরিমানা দিতে হবে ন্যূনতম ২৫ হাজার টাকা। বিলে বলা হয়েছে, জোর করে যাদের ধর্ম বদল করা হবে, তারা আর্থিক ক্ষতিপূরণ হিসেবে পাবেন সর্বাধিক পাঁচ লক্ষ টাকা জরিমানা।” খসড়া বিলে ধর্মবদল করে বিয়েকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, বিয়ের ক্ষেত্রে ধর্মবদলকে অবৈধ হিসেবে ঘোষণা করতে পারে পারিবারিক আদালত। পারিবারিক আদালত না থাকলে অন্য কোনও আদালত এই বিয়েকে অবৈধ হিসেবে ঘোষণা করতে পারে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন