দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। এর মধ্যেই দেশে ফের উঠল করোনার গ্রাফ। কেন্দ্রের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫। আর এর সঙ্গে পাল্লা দিয়ে উদ্বেগ বাড়াচ্ছে কর্ণাটকও। সেথানে সক্রিয়া রোগীর সংখ্যা ইতিমধ্যেই ৬ লক্ষের গণ্ডি ছুঁইছুঁই। যা দেশের মধ্যে সর্বোচ্চ।
আরো পড়ুন- প্যালেস্টাইনের 90% রকেট আকাশেই ধ্বংস করে দিল ইজরায়েলের এই কুখ্যাত ‘এয়ার ডিফেন্স সিস্টেম’

পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত কর্ণাটকে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯২ হাজার ১৮২। কিন্তু এতদিন এই তালিকায় শীর্ষে ছিল মহারাষ্ট্র। কিন্তু মহারাষ্ট্রকে ছাপিয়ে এখনও সক্রিয় রোগীর সংখ্যায় শীর্ষস্থানে দক্ষিণের এই রাজ্য। অন্যদিকে মহারাষ্ট্রে এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ১২৯।

এদিকে সক্রিয় রোগীর সংখ্যা একটানা বেড়ে চলায় চাপ তৈরি হচ্ছে কর্ণাটকের হাসপাতালগুলিতে। দেখা দিচ্ছে বেডের ঘাটতি। চরমে উঠছে অক্সিজেন সঙ্কট। অন্যদিকে ভিড় বাড়ছে সেফ হোম, আইসোলেশন সেন্টারগুলিতেও। অন্যদিকে এর আগে ২২ এপ্রিল মহারাষ্ট্রের সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯৯ হাজারের গণ্ডি পার করে ফেলছিল। যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। কিন্তু দিন যত গড়িয়েছে ততই করোনা পরিস্থিতির উন্নতি হয়ে মহারাষ্ট্রে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”