বালুরঘাট ; চার সেন্টিমিটার দেশলাই কাঠি ওপর শূন্য দশমিক চার সেন্টিমিটার দুর্গা তৈরি করে তাক লাগালেন বালুরঘাটের স্কুল শিক্ষিকা। সোমা মুখার্জি নামে এই স্কুলশিক্ষিকা প্রতিবছর রেকর্ড করার লক্ষ্যে ছোট থেকে ছোট দুর্গা মুর্তি বানিয়ে চলেছেন। প্রতিবছর শারদ উৎসবের প্রাক্কালে রেকর্ড বইতে নাম তোলার লক্ষ্যে। সেইমতো এই বছর তিনি দেশলাই কাঠির ওপর দুর্গা মূর্তি তৈরি করে তাক লাগালেন। জানা গেছে তিন বছর আগে স্কুল শিক্ষিকা একটি ছোট দুর্গা মূর্তি তৈরি করেন। আর সেই মূর্তি দেখে তার স্বামী সহ অন্যান্যরা তাকে আরো ছোট মূর্তি তৈরি করার উৎসাহ দেন। সেইমতো তিনি প্রতি বছর দুর্গাপূজার সময় একটি করে মূর্তি তৈরি করে চলেছেন, যা বিগত বছরগুলোর তুলনায় ছোট হয়। সোমা দেবী জানালেন যে তার এই বছরের দূর্গা মূর্তি তৈরি করতে ছয় মাস সময় লেগেছে। তার এই দুর্গামূর্তি তে শুধু দূর্গাই নেই আছে সরস্বতী লক্ষী গণেশ কার্তিক সহ দেব দেবীর বাহনরাও। ইতিমধ্যেই সমা দেবী লিমকা বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার পরিবারবর্গের আশা যে আগামী কয়েক বছরের মধ্যেই আরো ছোট মূর্তি তৈরি করে সোমা মুখার্জি গ্রিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নথিভুক্ত করতে পারবেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”