নিজস্ব সংবাদদাতা,মালদা; পবিত্র ঈদের দিন দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক শিশু ও মহিলাসহ মোট ৬ জন। ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের দুর্গা মোড় এলাকার মালদা রতুয়া রাজ্য সড়কে। গুরুতর জখম অবস্থায় ৬ জনকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে একটি শিশুকে নিয়ে স্বামী স্ত্রী ইংরেজ বাজারের যদুপুর এলাকা থেকে মোটর বাইকে চেপে বুধিয়া এলাকায় যাচ্ছিল। উল্টো দিক দিয়ে একটি বাইকে তিনজন যুবক মালদা শহরের দিকে ঢুকছিল। তিন যুবকের মাথায় হেলমেট ছিলনা বলে জানা গিয়েছে। দুর্গা মোড় এলাকায় হঠাৎ দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে। দুর্ঘটনায় গুরুতর জখম হন ৬ জন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ইংরেজবাজার থানার পুলিশ দুটি মোটরবাইক উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন