রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি ব্লকের বারালা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দাদের ব্লক সদর, হাসপাতাল বা থানা যেতে হলে ভরসা একটিই রাস্তা। কিন্তু দীর্ঘ দিন ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা। অভিযোগ দীর্ঘ দুই-তিন কিলোমিটার রাস্তা সংস্কারের দাবি বহুবার বিভিন্ন মহলে জানানো হলেও কাজ হয়নি। কৃষ্ণপুর গ্রামের আওতায় আইসিডিএস সেন্টার ,প্রাথমিক বিদ্যালয় ,জুনিয়র হাইস্কুল ও আছে রাস্তা বেহাল অবস্থা ছাত্র ছাত্রীদের পড়াশোনার উপর ছাপ পড়েছে ।গ্রামের বাসিন্দাদের ব্যবহার করা এই রাস্তার প্রায় পুরোটাই এখন খানাখন্দে ভর্তি। বর্ষার পরে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়েছে। ছোটখাটো দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে বলে অভিযোগ।প্রায় একদশক আগে মোড়াম হয় রাস্তাটির।এ দিকে প্রশাসনও রাস্তা সংস্কারের বিষয়ে উদাসীন। স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, রাস্তাটির আমূল সংস্কার প্রয়োজন।কিন্তু তহবিলের অভাবে পঞ্চায়েতের পক্ষে সেই কাজ করা সম্ভব নয়। গ্রামবাসীদের দাবি বারংবার পঞ্চায়েত প্রধান ও সাগরদীঘি ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো সত্ত্বেও তারা কোনো আশ্বাস দেয়নি । সরকারিভাবে যদি দ্রুততার মধ্যে রাস্তা মেরামত না হয় তাহলে তারা সমস্ত গ্রামবাসী সরকারি সুযোগ-সুবিধা বন্ধ রাখবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”