ইরান ও ভারতের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন থেকেই ভালো , মোদি সরকার আসার পর তা আরো দৃঢ় হয়। পাকিস্থানের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার পর ইরানের বন্দর ব্যবহার করে আফগানিস্থানে পন্য রপ্তানি ও আমদানি করতো ভারত। কিন্তু এখন মনে হচ্ছে সেই সম্পর্কে চিড় ধরতে পারে। গতদুদিন আগেই ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ টুইট করে দিল্লির অশান্তি নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়।
তারপর ভারতের বিদেশ মন্ত্রক ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি চেগিনিকে ডেকে পাঠিয়ে ভর্ৎসনা করে। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ইরানকে নাক না গলানোর পরামর্শ দেয় ভারতের বিদেশ মন্ত্রক।
আর তারপরই ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনি রীতিমতো চারটি ভাষায় আরবি, উর্দু , ফারসি ও ইংরেজী তে তিনি টুইট লেখেন,” মুসলিম সম্প্রদায়ের মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে ভারতে । সারা বিশ্বের মুসলিমরা এই ঘটনার ফলে খুব দুঃখ পেয়েছেন।” তিনি ভারতকে রীতিমতো হুমকি দিয়ে বলে, এই ঘটনার ফলে ভারতের বিপক্ষে চলে যাচ্ছে গোটা ইসলামিক বিশ্ব ।
তিনি আরো বলেন,ইসলামিক বিশ্ব থেকে আলাদা হওয়া রক্ষা করতে ভারত সরকারকে উগ্র হিন্দুত্ববাদী দলগুলিকে দমন করা প্রয়োজন। এখন এই ধরনের চিন্তাভাবনাকে রোধ না করতে পারলে বড়ো সমস্যা হতে পারে। ভারতের মধ্যে নির্বিচারে যাতে মুসলিমদের খুন না হতে হয় তার জন্য পদক্ষেপ নিতে হবে।
ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনি এই টুইটের পর ভারত ও ইরানের দুই দেশের বাণিজ্যিক ও কূটনতিক সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”