দিল্লি হিংসার ঘটনা স্বীকার এই লোকটির নাম প্রেমকান্ত বাঘেল। ইনি তার পাশের বাড়ির পরিবারটিকে হিংসার হাত থেকে বাঁচাতে গিয়ে আজ নিজেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
সেদিন যখন তিনি শুনলেন তার পাশের মুসলিম প্রতিবেশীর বাড়িতে কারা যেন আগুন লাগাচ্ছে, শুনে আর ঠিক থাকতে পারেননি, নিজের প্রানের বাজি রেখে ছুটে গেছেন তাদের বাঁচাতে । তিনি জানতেন এই উন্মত্ত জনতা নিজের ‘ধর্মকে বাঁচানো’-র জন্য কি না করতে পারে। ছুটে গেছিলেন আটকাতে। ততক্ষনে আগুনের লেলিহান শিখা অনেকটাই উঁচুতে। জীবনের তোয়াক্কা না করেই একে একে বার করে আনেন ৬ জন কে। যার মধ্যে ছিলেন এক ৭০ বছরের বৃদ্ধাও। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে তার শরীরের ৭০ শতাংশ অংশ। পুড়ে যাওয়া প্রেমকান্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনও গাড়ি পাওয়া যায়নি সেদিন। এম্বুলেন্সও ডাকা হয়েছিল, কিন্তু এসে পৌঁছয়নি। সারারাত ওইভাবে থাকার পরে, পরের দিন সকালে জি টি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রেমাকান্ত। বার বার তার মুখে শোনা গিয়েছে , তিনি খুশী, ৬ জনের প্রাণ বাঁচাতে পেরেছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”