দিল্লি বিধানসভা ভোটে ফের একবার আমি পার্টি APP এর ফের জয়জয়কার। সকাল থেকে ভোটের গণনা শুরু হতেই দিল্লি বিধানসভায় ঝাড়ুর ঝাড় শুরু হয়ে যায। শুধু তাই নয় ঝাড়ুর ঝাড়ে কার্যত ধরাশায়ী হতে শুরু করে পদ্ম শিবির। এই জয়ের আনন্দে আপ কর্মীদের মধ্যে উল্লাস ছিল চোখে পড়ার মতো। ৭০ আসনের দিল্লি বিধানসভা কেন্দ্রে আম আদমি পার্টি APP এর আসন সংখ্যা ৬৩, বিজেপি ৭, আর কংগ্রেস শূন্য। এই বিপুল ভোটে জয় জন্য কেজরিওয়াল দিল্লি বাসীকে ধন্যবাদ জানান। মঞ্চ থেকে বলেন “গজব করদিয়া আপলোগ নে”। এ আপ লোগো কা জয়, ভারত মাতা কি জয়।
এবারে দিল্লির নির্বাচনে লড়াই মূলত আপ ও বিজেপির মধ্যেই সীমাবদ্ধ। কংগ্রেস দিল্লির নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারেনি।
এই বিপুল জয়ের পর কেজরিওয়াল বলেন পরপর তিনবার আপনাদের এই ঘরের ছেলের উপর ভরসা রাখার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ। তিনি ধন্যবাদ জানান সেই পরিবারদের যাদের ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছেছে, যাদের সন্তানরা আজ পড়াশোনা করছে, যারা আজ দিল্লিতে হাসপাতাল গুলিতে সুচিকিৎসা পাচ্ছে। তিনি বলেন এই জয়ের পর দিল্লিবাসী আজ এক নতুন রাজনীতির জন্ম দিল সেটা হল কাজের রাজনীতি। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেজরিওয়ালকে ফোন করে এই জয়ের শুভেচ্ছা জানান।
অন্যদিকে আজ বিজেপির সদর দপ্তরের ছবিটা ছিল পুরো পুরো উল্টো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই BJP এর সদরদপ্তর পুরো ফাঁকা হয়ে যায়। দিল্লির মতো হেভিওয়েট জায়গায় BJP এর কোন নেতাকেই আজ দিল্লী সদরদপ্তরে আসতে দেখা যায়নি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন