বালুরঘাট ২ এপ্রিল; দিল্লি নিজাম ফেরত রাজ্যের ১০০-র উপরে সংখ্যালঘু ধর্মালম্বীদের মধ্যে দক্ষিন দিনাজপুরের ৪ জনকে এখনও শনাক্ত করতে পেরেছে জেলা প্রশাসন। এর পাশাপাশি আর কেউ গেছিল কিনা তা তন্ন তন্ন করে খতিয়ে দেখছে জেলা প্রশাসন। স্বাভাবিক ভাবেই এই ঘটনা জানাজানি হতেই চঞ্চল্য ছড়িয়েছে জেলায়। জেলার বাসিন্দাদের অভিযোগ এমনিতেই প্রশাসনের ঢিলে ঢালা মনোভাবের জন্য লকডাউনের গুরুত্ব না বুঝে অনেকেই সামাজিক দুরত্ব বজায় না রেখেই মেলা মেশ চালাচ্ছে।তার উপর একদম সটান দিল্লি থেকে এসব রোগ নিয়ে জেলায় ফেরে তাহলে এর দায় কে নেবে।
প্রশাসনিক সুত্রে জানা গেছে দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের ৪ জন। বুধবার ওই ৪ জনকে খুজে বের করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। তাদের ৪জনকে ও তাদের পরিবারকে বিশেষ নজরদারির মধ্যে কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে দিল্লির নিজামউদ্দিনে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। যেখানে দেশ ও দেশের বাইরের থেকে প্রায় দেড় হাজার লোকের জমায়েত হয়েছিল। ওই ধর্মীয় অনুষ্ঠানে যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। এরপর থেকে গোটা দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ওই অনুষ্ঠানে কারা যোগ দিয়েছিলেন ঠিক তালিকা তৈরীর প্রক্রিয়া শুরু হয়েছিল। পশ্চিমবাংলার ৭৩ জন ওই সভায় যোগ দিয়েছিলেন বলে এখনও পর্যন্ত জানা গেছে।যদিও অসমর্থিত সুত্রে দিল্লি ফেরত লোকের সংখ্যা একশর উপর বলে স্থানিও ওই ধর্মালম্বী দলের সুত্রে জানা গেছে। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর এর চারজন রয়েছেন। তাদের বাড়ি কুমারগঞ্জ,হিলিতে বলে জানা গেছে। ওই চার জনকে সনাক্ত করার পরে, এদিন তাদের ও তাদের পরিবারকে কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। তাদের সংস্পর্শে কারা কারা এসেছিল সেই তথ্যও জোগাড় করতে নেমেছে জেলা প্রশাসন।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, দক্ষিণ দিনাজপুরের চারজন দিল্লী নিজাম উদ্দিনের ওই ধর্মীয় সভায় ছিলেন। বেশ কয়েকদিন আগেই তারা জেলায় ফিরেছেন। তাদের সনাক্ত করন করা হয়েছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, নিজামুদ্দিনের ধর্মীয় যোগ দিয়েছিলেন যারা, তাদের বিশেষ নজর দারির মধ্যে রাখা হয়েছে। ওই চারজন ও তাদের পরিবারকেও কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”