বাংলাকে দিল্লি হতে দেবো না, এই বাংলা সম্পৃতির বাংলা ঐক্যের’ বাংলা। মমতা ব্যানার্জি এই কথা কে সামনে রেখেই, দিল্লিতে সাম্প্রদায়িক গণহত্যার বিরুদ্ধে আজ কাঁচরাপাড়ায় এক সুবিশাল ধিক্কার মিছিল করল কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেস।
মূলত আজকের এই ধিক্কার মিছিলটিকে নেতৃত্ব দেন কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক তালুকদার। এই মিছিল শুরু হয় কাঁচরাপাড়া থানার মোড় থেকে এবং শেষ হয় কাঁচরাপাড়া লিচুবাগান অঞ্চলে। সুবিশাল এই মিছিলটিতে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা যোগদান করেন। এই মিছিলটিতে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো,প্রচুর সংখ্যক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মিছিলে যোগদান করেন। ছাত্র-যুব থেকে শুরু করে প্রচুর সাধারণ মানুষও ‘দিল্লি গনহত্যার প্রতিবাদে’ এই মিছিলে সামিল হন।
এই মিছিলে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া সমস্ত তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত কাউন্সিলার বৃন্দ। এবং মহিলা নেতৃত্ব এর মধ্যে উপস্থিত ছিলেন সোনালী সিংহ রায়, কেয়া ঘোষাল, শম্পা শীল প্রমুখ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”