দলের কর্মসূচিতে বিক্ষোভ, দিদির দুত হয়ে গ্রামের ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য। বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের দিহিপাড়া গ্রামে উত্তেজনা। দিদির দূত কর্মসূচিতে গ্রামে দেবাংশু ভট্টাচার্য আসার পর উত্তেজনা।‘এলাকার কোনও উন্নয়নই হয়নি, এই অভিযোগে দেবাংশুকে ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। উপর্যুপরি বিক্ষোভের জেরে এদিন গ্রামেই ঢুকতে পাররেনি তৃণমূলের এই মুখপাত্র। বাধ্য হয়েই এদিন ফিরে আসেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনের আগে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি নিয়ে বাংলার গ্রামে-গ্রামে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের নেতারা। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে দলের মুখাপাত্ররা পালা করে করে গ্রামে ঘুরছেন। তবে তৃণমূল নেতাদের এই গ্রাম সফর ঘিরে বাড়ছে উত্তেজনা। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি পালন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে তৃণমূলের নেতাদের।
আরো পড়ুন- সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত হয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়
‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচিতে শুক্রবার রামপুরহাটের মেলেরডাঙা গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে দেখা যায় তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়কে। তারই কিছুক্ষণের মধ্যে এই একই কর্মসূচিতে গিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু রায়। শুক্রবার দুবরাজপুরের দিহিপাড়া গ্রামে ঢুকতেই পারলেন না যুব তৃণমূলের এই নেতা।

‘তৃণমূলের আমলে এলাকায় উন্নয়নের কোনও কাজই হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও রাস্তা, পানীয় জলের বন্দোবস্ত করা যায়নি।’ এই অভিযোগে দেবাংশুকে দেখেই এদিন কার্যত রে-রে করে তেড়ে যেতে দেখা যায় গ্রামবাসীদের। বিক্ষোভকারীদের মধ্যে এদিন তৃণমূলের কর্মীরাও ছিলেন।
গ্রামবাসীদের বিক্ষোভ সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও কার্যত ব্যর্থ হন দেবাংশু। স্থানীয়দের অভাব-অভিযোগের কথা সংশ্লিষ্ট মহলে জানাবেন বলেও আশ্বাস দেন দেবাংশু। তাতেও চিঁড়ে ভেজেনি। দেবাংশুকে গ্রামেই ঢুকতে দেননি বাসিন্দারা। ‘আগে উন্নয়ন হবে তারপর গ্রামে ঢুকবেন’, দিহিপাড়ার বাসিন্দাদের একথা শুনে বাধ্য হয়েই এদিন ফিরে যান দেবাংশু।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”