বালুরঘাট ১ মে ; করোনা সক্রমন রুখতে আজ থেকে স্যানিটাইজেশন শুরু করা হলো দক্ষিন দিনাজপুর জেলা আদালতে। জেলা প্রশাসনের উদ্যোগে এই স্যানিটাইজেশন করার উদ্যোগ নেওয়া হয়।
আগামী ১৭ই মে পর্যন্ত দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। মহামান্য উচ্চ আদালতের নির্দেশে খুব জরুরি মামলার শুনানী ছাড়া অন্য কোন মামলা শুনানী জেলা আদালতে আপাতত বন্ধ রয়েছে। তাও সেই সব জরুরি মামলা গুলিও চলছে ভিডিও কনফারেন্সিং এর মধ্যমে। এছাড়া বিচারাধীন বন্দিদের জেল থেকে আদালতে নিয়ে না এসে তারও শুনানি জেল থেকে ভিডিও কনফারেন্সের মধ্যমে চালিয়ে আসছে আদালতের ভার প্রাপ্ত বিচারক।
দক্ষিন দিনাজপুর জেলা গ্রিন জোনে থাকার দরুন ৩ই মে এর লকডাউন শিথিল হতে পারে। আর লকডাউন শিথিল হলে ফের আদালতের কাজকর্ম্ম শুরু হলে ও হতে পারে এই আশংকার থেকেই আজ থেকে জেলা আদালতের বিভিন্ন কক্ষের পাশাপাশি সমগ্র আদালত চত্বর জীবানু মুক্ত করবার জন্য জেলা প্রশাসনের তরফে স্যানিটাইজেশন শুরু করা হয়।
জেলা আদালতের নাজির চন্দন মৈত্র জানিয়েছেন জেলা আদালতের জজ সাহেব আদালতকে করোনা সক্রমন মুক্ত রাখবার জন্য আদালতকে স্যানিটাইজেশন করবার জন্য জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরকে চিঠি লিখে ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আজ প্রশাসনের উদ্যোগে আদালতের বিভিন্ন কক্ষ ও আদালত চত্বর স্যানিটাইজেশনের কাজ শুর করা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”