বালুরঘাট, ৩ আগস্ট– ডিঙ্গি নৌকা করে নদী পার হতে গিয়ে জলে ডুবে তলিয়ে গেল এক শিশুসহ ২জন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের শিশু পুকুর এলাকায়। জানা যায় নিখোঁজ দুজনের নাম মুন্ডা সরেন (৫০) ও আকাশ হাঁসদা (৮)। তারা সম্পর্কে দাদু-নাতি। যদিও ঘটনার পরে এক শিশু সহ আরও দুই মহিলাকে উদ্ধার করেছে নৌকায় থাকা এক ব্যক্তি। বাকিরা সাঁতরে উপরে উঠে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শিশু পুকুর গ্রামের বাসিন্দারা ডিঙ্গি নৌকা করে টাঙ্গন নদী পার হচ্ছিলেন। হঠাৎ ক,রে মাঝ নদীতে দূর্ঘটনাবশত উল্টে যায় ডিঙ্গি নৌকা। ঘটনায় ছয় জন উদ্ধার হলেও তলিয়ে যায় শিশুসহ এক ব্যক্তি।
এদিকে ঘটনার পর এলাকায় ছুটে যান ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল, বংশীহারী থানার আইসি মনোজিত সরকার, ভিডিও সুদেষ্ণা পাল অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ঘটনাস্থলে সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দফতরের কর্মীদের দিয়ে নিখোঁজ দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল জানিয়েছেন, নদীতে স্রোত থাকায় ডিঙ্গি নৌকা উল্টে বিপত্তি ঘটেছে। ৮ জন যাত্রীর মধ্যে ৬ জন রক্ষা পেলেও এক শিশুসহ দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। নদীতে তল্লাশি চালানো হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”