আগরতলাঃ ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। এবার আগরতলার (Agartala) ১১ নম্বর ওয়ার্ড। পুরভোট উপলক্ষে বিরোধী তৃণমূলের পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করেছে এক তৃণমূল কর্মীকে। ওই তৃণমূল কর্মী গুরুতর জখম অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে (GB Hospital) ভরতি। তাঁর চোখের আঘাত বেশ গুরুতর।
আরো পড়ুন- বাজারে এল Royal Enfield-এর সবথেকে সস্তার বাইক, জেনে নিন দাম
জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ আগরতলার ১১ নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতে ফিরছিলেন শেখর দেববর্মা নামে ওই তৃণমূল কর্মী। সেই সময় বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় তাঁকে। হুমকিও দেওয়া হয়। তাঁকে দেখতে হাসপাতালে যান ত্রিপুরা প্রদেশ তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক (Subal Bhowmik)। ঘটনার তীব্র নিন্দা করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
এখানেই শেষ নয়। ত্রিপুরা পুরভোটে বিজেপির গুণ্ডাদের হামলার মুখে পড়তে হয়েছে তৃণমূলের তিন মহিলা প্রার্থীকে। আগরতলার ৮ নম্বর ওয়ার্ডের পদ্মা ভট্টাচার্য, ১০ নম্বর ওয়ার্ডের পান্না দেব ও ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আল্পনা দেববর্মা গেরুয়া সন্ত্রাসের শিকার হয়েছেন। বিজেপিকে কাঠগড়ায় তুলে থানায় অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
উল্লেখ্য, ত্রিপুরায় জনসংযোগ, প্রচারে ও সংগঠিন বিস্তারে গিয়ে গত কয়েক মাসে একের পর এক হেনস্তার শিকার হতে হয়েছে তৃণমূলের নেতানেত্রীদের। জেট প্লাস নিরাপত্তা পাওয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে পর্যন্ত নিরাপত্তা দিতে ব্যর্থ বিপ্লব দেব সরকার। পুলিশে অভিযোগ করেও লাভ তো হচ্ছেই না বরং মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তৃণমূল নেতা-কর্মীদের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”