আজ থেকে ঠিক ১৩ বছর আগে ১৪ ই মার্চ ২০০৭ বিকেল পাঁচটায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে নন্দীগ্রামে পুলিশ ও সিপিএমের হার্মাদ বাহিনী সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। সেই সময় সিপিএমের পঞ্চায়েত সমিতির সদস্য স্বাধীন প্রামাণিকের বাড়ি থেকে সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়। সেই গুলি চালানোর ঘটনায় সেদিন নিহত হয়েছিল বিশ্বজিৎ মাইতি, ভরত মণ্ডল, বাদল দাস, জয়দেব দাস, পঞ্চানন দাস, বাসন্তী কর থেকে শুরু করে সুপ্রিয়া জানার মত অসংখ্য মানুষ।
এই দিনটিকে স্মরণ করে প্রতিবছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করা হয়। তাই কাঁচরাপাড়াতেও নন্দীগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজপুরের তৃণমূল নেত্রীর সোনালী সিংহ রায়ের উদ্যোগে শনিবার ১৪ মার্চ কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন বিপিনবিহারী গাঙ্গুলী স্মৃতি ভবনের সামনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। নন্দীগ্রামে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কাঁচরাপাড়া তথা বিজপুরের তৃণমূল নেত্রী সোনালী সিংহ রায়। এদিন মোমবাতি প্রজ্জ্বলন সহ ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা প্রতি জ্ঞাপন করেন তৃণমূল নেত্রী সোনালী সিংহ রায় সহ তৃণমূলের অসংখ্য কর্মীবৃন্দ।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহরের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন কৃষ্ণ আচার্য সহ হালিশহরের অন্যতম নেতা প্রদীপ পুরি মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব বৃন্দ ও অসংখ্য তৃণমূলের কর্মীবৃন্দ।
এদিন নন্দীগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে তৃণমূল নেত্রীর সোনালী সিংহ রায় বলেন “ভুলতে পারি নিজের নাম,ভুলবোনাকো নন্দীগ্রাম”। আজও আমরা সেই ঘটনার বিচার পাবার আশায় অপেক্ষা করছি। তবে আইনের উপর আমাদের ভরসা আছে। এই ঘটনায় জড়িত লক্ষণ শেঠ, শংকর সামন্ত, নব সামন্ত মত সিপিএম হার্মাদদের শাস্তি হবে এই আশায় আজও বুক বেঁধে আছি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”