বর্ধমানঃ নারদ মামলায় সোমবার সিবিআই গ্রেফতার করে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। এরপরই তোলপার হয়ে উঠে রাজ্য রাজনীতি। ক্ষুদ্ধ হয়ে ওঠে তৃণমূল কর্মী সমর্থকরা। সমগ্র বাংলা জুড়ে তারই প্রতিচ্ছবি আমরা কাল দেখেছি। আজও বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখাতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের। এদিন মেমারি 1 নম্বর ব্লকের দুর্গাপুর অঞ্চলের দেবীপুর বাজারে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকরা।মূলত, বিজেপির অঙ্গুলি হিলনে ও বিজেপি আশ্রিত রাজ্যপালের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথা সিবিআই এই কাজ করছে। যতক্ষন না তাদের নেতাকে মুক্তি দেওয়া হবে ততক্ষণ এই ভাবে আন্দোলন চালাবে,” বলে জানায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব। অভিযোগ করে বলেন, “বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্য দখল করতে না পেরে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সিবিআই কে লেলিয়ে দিয়ে এই ভাবে বদলা নিচ্ছে।” এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেমারি 1 নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং, দুর্গাপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি নিতাই ঘোষ, তৃণমূল কংগ্রেসের কর্মী বিল্বমঙ্গল হাজরা, প্রদোষ চ্যাটার্জী, সইফূদ্দিন আলি খাঁ সহ অন্যান্য কর্মী সমর্থকরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”