বালুরঘাট ৭ জুন ; রাজ্যের শাসক দল যখন আগামী বিধানসভা ভোটের লক্ষ্যে প্রস্তুতি চালাচ্ছে জোরকদমে, তখন দক্ষিন দিনাজপুর জেলায় বিজেপির শক্তিবৃদ্ধি শিরে সংক্রান্তি ডেকে এনেছে শাসক দলের। চলতি বছরেই লকডাউন শুরুর আগে এমনকি লকডাউন চলার মধ্যেও বেশ কয়েক জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কপালে ভাঁজ ফেলেছে তৃনমূল কংগ্রেসের। রবিবার ফের তালিকায় নতুন সংযোজন।
আজকে তপন বিধানসভা ১২ নম্বর জিপির মন্ডলের ৫ নম্বর দ্বীপখণ্ডা অঞ্চলের ২১ নং বুথের তৃণমূলের বুথ সভাপতি, তৃণমূলের প্রাক্তন মেম্বার সহ প্রায় ৪০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেংলন। এই দলবদলের অনুষ্ঠানে হাজির ছিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির জেলা নেতা সুকান্ত মজুমদার ও জেলা সভাপতি বিনয় বর্মন সহ অনান্য জেলা নেতৃবৃন্দ। তারা তৃনমুল থেকে আসা নেতা কর্মীদের হাতে বিজেপিরৌ দলিয় পতাকা তুলে দেন।
বিজেপি নেতা তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দাবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন মুলক কাজের প্রতি অনুপ্রানিত হয়ে ও তৃনমুলের নেতাদের দুর্নীতির প্রতি রুষ্ট হয়ে দলে দলে মানুষ তৃনমুল কংগ্রেস ও বাম দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। আজ তপনের দাড়ালহাটের তৃনমুলের বুথ সভাপতি সহ তৃনমুলের ৪০ টি পরিবার তৃনমুল ছেড়ে বিজেপি তে যোগদান যেমন করেছে। তেমনি একদা রানাঘাটের সি পি এম এর প্রাক্তন সাংসদ ও বাংলার সোনার মেয়ে জোতীর্ময়ী শিকদার বিজেপিতে যোগ দিতে চেয়ে আবেদন জানিয়েছেন বলে তিনি দাবি করেন। আগামীতে আরো বড় চমক থাকবে বলে তিনি জানান।
যদিও তপন বিধানসভার দুই বারের বিজয়ী তৃনমুলের বিধায়ক বাচ্চু হাসদা বিষয়টি তার জানা নেই বলে জানিয়ে বলেছেন। তিনি বিষয়টি খোজ নিয়ে দেখছেন। তেমন প্রয়োজন পড়লে দলের সংগঠনকে আবার ঢেলে সাজিয়ে দলকে মজবুত করার ব্যবস্থ্যা অবশ্যই করা হবে বলে তিনি জানান।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন