তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্বে ফের উত্তপ্ত মানিকচকের গোপালপুর। এলাকার একটি আমবাগানে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। আহত হয়েছে চারজন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে পৌঁছে বিশাল পুলিশবাহিনী।
আরো পড়ুন- ৩০০০ টাকা ঘুষ দিলে পরীক্ষায় অবাধে নকলের প্রস্তাব! তদন্তের আশ্বাস পরীক্ষার্থীদের
জানা যায়,বেশ কিছুদিন ধরেই এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ছিল গোপালপুর।এর আগেও একাধিকবার সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলেরই একটি গোষ্ঠী বোমা বাঁধছিল । রবিবার ভোরে হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় মানিকচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন । মৃতদের নাম সফিকুল ইসলাম (৩২) ও ফরজান শেখ (৩৭)। আহত চারজনের মধ্যে একজন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ।

চিকিৎসাধীন ব্যক্তির স্ত্রী আজমিরা বিবি বলেন, সইফুদ্দিন প্রধান শনিবার রাতে আমার স্বামীকে বোমা বানাতে নিয়ে গিয়েছিল। আমি ওকে বারণ করেছিলাম। কিন্তু আমার কথা না শুনে ও বোমা বানাতে চলে যায়। খোট্টাটোলার মাঠে ওরা ৪-৫ জন বোমা বানাচ্ছিল। আজ ভোরে হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়। তাতে দু’জন মারা গিয়েছে। আমার স্বামীর হাত উড়ে গিয়েছে।
এইঘটনা নিয়ে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে । একই এলাকায় বারবার সংঘর্ষের ঘটনা ঘটলেও পুলিশ কেন সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেনি তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা । মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও সেখানে কীভাবে বোমা বানানো কিংবা মজুত রাখা হচ্ছে, প্রশ্ন রয়েছে তা নিয়েও । তবে কী তৃণমূলের চাপেই পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারছে না ? এনিয়ে অবশ্য এখনও পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব