অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে তিনদিনের ইডি হেফাজতে পাঠাল নয়াদিল্লির । বুধবার তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতির মেয়ে ।
বুধবার দিল্লিতে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা । অনুব্রত মণ্ডল গ্রেফতারের 8 মাসের মাথায় গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল ।
আরো পড়ুন- গাজোলে বড়োসড়ো ভাঙ্গন তৃণমূলে!
এর আগে দুর্নীতি কাণ্ডে সুকন্যা মণ্ডলকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই অফিসারেরা । পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গরুপাচার মামলা হাতে নিলে একাধিকবার অনুব্রত-কন্যাকে দিল্লিতে তলব করা হয়েছিল । কিন্তু, বিভিন্ন কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন সুকন্যা । অবশেষে বুধবার ইডির দফতরে হাজিরা দেন তিনি ।

ইডি সূত্রে জানা গিয়েছে, সম্পত্তির উত্স সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন তদন্তকারী অফিসারেরা । কীভাবে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হল, তা জানতে চাওয়া হয়েছিল । প্রশ্নের উত্তরে সুকন্যার জবাব ছিল, তিনি কিছুই জানেন না । প্রশ্নের উত্তর না-পেয়েই দীর্ঘ জেরার পর তাঁকে গ্রেফতার করে ইডি অফিসারেরা ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”