তালা ভেঙে বেলঘরিয়ার ক্লাব টাউন আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাটে ঢুকল ইডি। অর্পিতার আরও কয়েকটি সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সেখানেই অভিযান চলছে। ইডি পৌঁছেছে বেলঘরিয়ায় অর্পিতার মায়ের বাড়িতেও।
আরো পড়ুন- এত টাকা উঠল, আমি জানতে পারলাম না? জানলে অ্যাকশান হত, আর কী কী বললেন মমতা
বেলঘরিয়ার অভিজাত আবাসন ক্লাব টাউনের ন’তলায় ফ্ল্যাট অর্পিতার। বুধবার বেলা ১২টা নাগাদ ইডি আধিকারিকরা পৌঁছন সেই ফ্ল্যাটের দোরগোড়ায়। কিন্তু দরজায় তালা। এক চাবিওয়ালাকে খবর দেন ইডি আধিকারিকরা। সেই চাবিওয়ালা এসে কয়েক ঘণ্টা চেষ্টা করেন। কিন্তু তাও অভিজাত আবাসনের ‘এইট-এ’ ফ্ল্যাটের দরজা খোলা যায়নি। অতঃপর, তালা ভাঙার সিদ্ধান্ত নেয় ইডি। দুমদাম শব্দে ফ্ল্যাটের তালা ভেঙে ওই ফ্ল্যাটের ভিতর ঢোকেন তদন্তকারীরা। ইডি আধিকারিকরা মনে করছেন, বন্ধ ফ্ল্যাটের ভিতরে গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। ফ্ল্যাটে ঢোকার পরই ইডি আধিকারিকদের আরও একটি দল চলে আসে বেলঘরিয়া। তাঁদের হাতে একটি প্রিন্টারও দেখা যায়। সকলে ঢুকে পড়েন অর্পিতার ফ্ল্যাটে। আবাসন চত্বরে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও বাড়ছে। সূত্রের খবর, একাধিক গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে অর্পিতার বন্ধ ফ্ল্যাট থেকে। গ্রেফতার হওয়ার ৭২ ঘণ্টা আগেও অর্পিতা এই ফ্ল্যাটে এসেছিলেন বলে জানা যাচ্ছে।
একই আবাসনে আরও একটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। ওই ফ্ল্যাটটি অতিথিশালা করার পরিকল্পনা ছিল বলে ইডি জানতে পেরেছে। অন্য দিকে, বেলঘরিয়ার আব্দুল লতিফ স্ট্রিটে অর্পিতার পৈতৃক বাড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান। সেখানে থাকেন তাঁর মা মিনতি মুখোপাধ্যায়। এ দিন সকালে ওই বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছন। কিন্তু অর্পিতার মা প্রাথমিক ভাবে তাঁদের ঢুকতে বাধা দেন। পরে অবশ্য ইডি বাড়ির ভিতরে ঢুকতে পারে। ইডি সূত্রে খবর, অর্পিতা বাড়িতে কোনও নথি রেখেছিলেন কি না, তা খুঁজে দেখছেন তদন্তকারীরা।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”