বিশ্বে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করে লকডাউন তোলা নিয়ে করোনা আক্রান্ত দেশগুলিকে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে তাড়াহুড়ো করে লকডাউন তোলা উচিত নয়। এতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। ভাইরাসটি পুনরায় ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসতে পারে। WHO জানিয়েছে লকডাউন তুলতে হলে, তা ধীরে ধীরে তুলতে হবে।
শনিবার একটি বিবৃতিতে WHO কর্তা জানিয়েছেন করোনা আক্রান্ত দেশগুলির তাড়াতাড়ি লকডাউন তোলা উচিত নয়। তার মতে গত সপ্তাহে ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে আশাপ্রদ খবর এসেছে। ইতালি জার্মানি ফ্রান্স স্পেনের মতো দেশ গুলি থেকে ভালো সংবাদ আসছে বলে জানিয়েছে WHO কর্তা। WHO এর তরফে জানানো হয়েছে তাড়াহুড়ো করে লকডাউন তুললে পরিস্থিতি আগের মতোই জোরালো হয়ে উঠতে পারে।
উল্লেখ্য করোনার জেরে বিশ্বের বহু দেশে সম্পূর্ণরূপে লকডাউন চলছে। কোন কোন দেশ বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বিশ্বজুড়ে এই লকডাউনের ফলে কোটি কোটি মানুষ চাকরি খাওয়াতে পারেন। আমাদের দেশ ভারতবর্ষ ও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সরকারি কোষাগারে টান ধরেছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সতর্কবার্তা, গোটা বিশ্ব ২০০৯ সালের থেকেও ভয়াবহ আর্থিক মন্দার দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে মন্দার প্রভাব কাটাতে লকডাউন তুলে নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে বহু দেশ। আর সেইসব দেশগুলোকেই সতর্ক করলো WHO।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”