তাজমহলের ভিতরে বন্ধ থাকা সেই ২০টি ঘর খোলা হোক! এই আবেদন জানিয়ে এবার আদালতের দ্বারস্থ হল বিজেপি। সেই সঙ্গে এই সৌধে কোনও হিন্দু দেব দেবীর মুর্তি আছে কিনা, তা খতিয়ে দেখার জন্য সত্যানুসন্ধান দল গড়ারও আর্জি জানিয়েছে তারা।
আরো পড়ুন- নিজেই ভাঙলেন নিজের রেকর্ড! ২৬ বার এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড নেপালি শেরপার
শনিবার ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চের রেজিস্ট্রিতে এই আবেদন দাখিল করেন বিজেপির অযোধ্যা শাখার মিডিয়া ইনচার্জ রজনীশ সিংহ। রবিবার সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে রজনীশ বলেন, ‘‘আদালতের কাছে আবেদনে তাজমহলের ২০টি বন্ধ ঘর খোলার আর্জি জানিয়েছি। সত্য যা-ই হোক, তা প্রকাশ্যে আসা উচিত।’’
বিজেপি নেতা রজনীশ সিং দাবি করেন, ‘তাজমহল নিয়ে পুরনো বিতর্ক রয়েছে। তাজমহলের প্রায় ২০টি কক্ষ তালাবদ্ধ এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। ধারণা করা হয়, এসব ঘরে হিন্দু দেবতা ও ধর্ম সম্পর্কিত মূর্তি রয়েছে। এর প্রেক্ষিতে আমি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছি যাতে আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই কক্ষগুলি খোলার জন্য নির্দেশ দেওয়া হয়। এই কক্ষগুলি খোলা হলে এই সংক্রান্ত যাবতীয় বিতর্ক থেমে যাবে আর তা করতে তো কোনও ক্ষতি নেই।’
আবেদনে, মামলাকারী আদালতের কাছে আর্জি জানিয়েছেন যাতে রাজ্য সরকারকে এই নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এই কমিটি উক্ত কক্ষগুলি পরীক্ষা করবে এবং সেখানে হিন্দু মূর্তি বা ধর্মগ্রন্থের সাথে সম্পর্কিত কোনও প্রমাণ আছে কি না তা খুঁজবে। উল্লেখ্য, বেশ কয়েকটি কট্টরপন্থী হিন্দু সংগঠন তাজমহলকে তেজো মহালয়া নামক একটি হিন্দু মন্দির বলে দাবি করে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”