মালদাঃ- মঙ্গলবার বিকেলে ইংরেজবাজার শহরের মালঞ্চ পল্লী রেলগেটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সাইকেল-আরোহী সম্ভবত যদুপুরের দিক থেকে সাইকেল চালিয়ে রথবাড়ির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই সাইকেল আরোহীর নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তার নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বয়স আনুমানিক ৩০ বছর। এদিকে ওই দুর্ঘটনার পর ৩৪ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”