মালদা: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক বাইক চালকের। আহত হয়েছে বাইক আরোহীও। মৃত যুবকের নাম আসলাম আলি। বয়স ২১। বাইক চালক আসলাম আলি ও বাইক আরোহী নাসিরুদ্দিনের(৩৫) দুই জনের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা এলাকায় । ঘটনাটি ঘটেছে আজ চাঁচলগামী জাতীয় সড়কে ভিঙ্গল জিপির জাবরা এলাকায়। স্থানীয়রা বাইক চালক ও আরোহীকে রক্তাক্ত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চালকের মৃত্যু হয় বলে খবর।আরোহীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন ডাক্তারবাবুরা। ট্রাক চালক পলাতক বলে খবর। ট্রাকটি উদ্ধার করে নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
জানা যায় আসলাম আলি চাঁচল থেকে বাইকের যন্ত্রাংশ কিনে বাইক নিয়ে আসার পথে ৮১ নং জাতীয় সড়কে পেছন দিক দিয়ে এক ট্রাক বাইকটিকে ধাক্কা মারলে বাইক সহ চালক ও আরোহী দুই জনে দূরে ছিটকে পড়ে। স্থানীয়রা ছুটে এসে তাদের কে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছানোর আগেই চালক মারা যায় বলে খবর।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”