বাংলাহান্ট ডেস্কঃ টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। সব মিলিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। হাসিনার এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি শুভেচ্ছাবার্তায় তুলে ধরেন ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের কথা। ইচ্ছে প্রকাশ করেন এই প্রকল্প নিয়ে যৌথভাবে কাজ করার।
আরো পড়ুন- চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর! হাজার হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত মমতার মন্ত্রিসভার

জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন জিনপিং। চিঠিতে চিনের প্রেসিডেন্ট বলেছেন,” দেশের সরকার ও জনগণ ও আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। ওনার জন্য শুভকামনা রইল। চিন ও বাংলাদেশ মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে উভয় দেশ সব সময় একে অপরকে সম্মান করে এসেছে। উভয় পক্ষ পারস্পরিক সুবিধা অর্জন করেছে ও সমানভাবে লাভবান হয়েছে।”
বিশ্লেষকদের মনে করছেন, ফের হাসিনার মসনদে বসার সুযোগ নিয়ে বাংলাদেশে এই প্রকল্পের কাঠামো নির্মাণের চেষ্টা চালাবে কমিউনিস্ট দেশটি। কিন্তু ‘বন্ধু’ ভারতকে পাশে রেখে আগামিদিনে ঢাকা এই প্রকল্প নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর থাকবে সকলের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”