গত ১লা মার্চ কলকাতা শহীদ মিনারে সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়া বিজেপি কর্মীদের মিছিল থেকে স্লোগান আসে “গোলি মারো সা***কো”।যা নিয়ে রীতিমতো রাজনীতিক তোড়পাড় শুরু হয়েছে। অন্যান্য দলগুলি এই নিয়ে বিজেপিকে আক্রমণ সানিয়েছে।
এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, “মুখ্যমন্ত্রী সরব হতে ১০ দিন সময় লাগলো, তিনি চারদিন ধরে ভুবনেশ্বরে বসেছিলেন অমিত শাহের সঙ্গে নিভৃতে কথা বলার জন্য। এই ১০ দিন তিনি কোথায় ছিলেন? জ্যোতি বসু থাকলে বাংলায় কারো হিম্মত হতো না গোলি মারো স্লোগান দেওয়ার”।
সুজন চক্রবর্তী আরো জানান, অমিত শাহ দিল্লি থেকে ক্রিমিনাল বয়েজ আমদানি করে। আর তাকে বেআইনিভাবে মিটিং এর ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলে,বাংলাতে অমিত শাহের এই কথা বলে পার পেয়ে গেলেন কারন দেবীদুর্গার RSS পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে।
রাজ্য কংগ্রেসের সভাপতি সৌমেন মিত্র একটি সভা থেকে জানায়,”দিল্লির ঘটনায় তার বিবৃতিতে ১০ দিন সময় লাগল কেন?দিল্লির এ ঘটনায় তার প্রতিবাদ ও ধিক্কার জানানোর গলার স্বর ছিলনা”।
তিনি আরো অভিযোগ করেন, বাইরে থেকে প্রশান্ত কিশোরের মত ভাড়াটিয়া ভাড়া করে নিয়ে এসে রাজ্যে নির্বাচন লড়ছেন।মুখ্যমন্ত্রী নিজের ঢোল নিজেই পেটাচ্ছে।
আসন্ন পৌর নির্বাচন ঘিরে রাজ্য রাজনৈতিক গরম হয়ে উঠেছে তা বোঝাই যাচ্ছে। এবার এই গরম হওয়া কোন দিকে যায় সেটাই দেখার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”