দার্জিলিং পুর নির্বাচনে মুখ পুড়েছে বিজেপির। শূন্য হাতে ফিরতে হয়েছে গেরুয়া শিবিরকে (BJP)। পাহাড়ে কিছু দিনের মধ্যে জিটিএ নির্বাচন হতে চলেছে। নির্বাচনের আগে এবার ভাজপার মুখে ভিন্ন সুর শোনা গেল। জিটিএ নির্বাচনে তারা অংশ গ্রহণ করবে না। তারা জিটিএকে অবহিত বলে আখ্যা দিলেও আসল বিষয় পাহাড়ে বিজেপির ঝান্ডা ধরার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে জিটিএ নির্বাচনে প্রার্থী খোঁজা একপ্রকার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে। তাই তো দার্জিলিংয়ের বিজেপি (BJP) সাংসদ খানিকটা ঢোঁক গিলে বলেন তাঁদের শরিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে করতে পারে কিন্তু তাঁরা করবে না। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভাটা পড়েছে বিজেপির উত্থানে। তাই বিজেপি সাংসদ খানিকটা ঘুরিয়ে গোর্খাল্যান্ড পৃথক রাজ্যকে দূরে সরিয়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানিয়েছেন। যদিও কিছুদিন আগে বিজেপির আরেক সাংসদ প্রকাশ্যে গোর্খাল্যান্ড পৃথক রাজ্যের দাবি করেছেন। বিজেপির নেতৃত্ব একেক সময় একেক রকম মন্তব্য করে পাহাড়ের মানুষকে বিভ্রান্ত করছে। তাই পাহাড়ের মানুষ মুখ ফিরিয়েছে বিজেপির কাছ থেকে।
অন্যদিকে কার্শিয়াংয়ের বিধায়ক বি পি বাজগাই বলেন, ‘আলাদা রাজ্যই আমাদের লক্ষ। আমরা এই নির্বাচন চাই না। দিদি তার তাসের পাতা ফেলুন, আমরাও ফেলব। আগে কিছুই জানাবো না। এটুকু বলতে পারি পাহাড়ের মানুষের একমাত্র লক্ষ আলাদা রাজ্য।’ অন্যদিকে বিজেপি বিধায়ক নিরজ জিম্বা বলেন, ‘শ্মশানের শান্তি চাই না। বিজেপি ও পাহাড়ের একমাত্র লক্ষ হোমল্যান্ড। কেন্দ্র ত্রিপাক্ষিক আলোচনা চালাচ্ছে। সেই সময়ে এই জিটিএ নির্বাচন স্পিড ব্রেকার হয়ে দাঁড়াবে।দিদি ভেবে দেখুন কী করবেন।’
বস্তুত, গত ৪ তারিখ শনিবার কালিম্পঙে কনভেনশন হয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুভাবাপন্ন যে দলগুলি পাহাড়ে রয়েছে তারাও প্রত্যেকে চাইছে জিটিএ নির্বাচন হোক। একমাত্র সেই নির্বাচন চাইছিলেন না বিমল গুরুং। তাই এখন নির্বাচন নিয়ে দড়ি টানাটানি কোন দিকে পৌঁছায় সেই দেখার!

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”