নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- বৃহস্পতিবার সাত সকালে জামাইষষ্ঠীর মাঝে যেখানে মায়েরা তার নিজের সন্তানের মঙ্গলকামোনা করতে ব্যাস্ত। তার মাঝে উঠে এলো এক চাঞ্চল্যকর দৃশ্য। মালদার হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের দাল্লা রজনীকান্ত পাড়া এলাকায়। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে এলাকার কিছু বাসিন্দারা ধান কাটতে যাবার পথে এক সদ্যজাত শিশু মৃতদেহ পরে থাকতে দেখে। তরিঘরি তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়েই ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সুত্রে জানা যায় বৈদ্যপুর অঞ্চলের দাল্লার,রজনীকান্ত পাড়া কাছে একটা ফাঁকা মাঠে সদ্যজাত এক শিশুর মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদ্যজাত শিশুর মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”