আজ করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে গতকাল ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনকে কড়া ভাষায় আক্রমণ করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান,”আমরা সবসময় চেষ্টা করেছি ,যাতে দু’দেশের মধ্যে কেনো মতভেদ ও বিরোধ না তৈরি হয়। ভারত কখনোই কাউকে উস্কানি দেয় না। কিন্তু আমরা আমাদের দেশের অখন্ডতা ও সার্বভৌমত্বকে নিয়ে কখনোই বোঝাপড়া করিনি। যখনই সময় এসেছে, আমরা আমাদের দেশের অখন্ডতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য শক্তি প্রদর্শন করেছি। আমাদের ক্ষমতাকে প্রমাণ করেছি। ত্যাগ ও ধৈর্য আমাদের দেশের যতোটা পরিচয়, বিক্রম আর বীরত্বও এতোটাই আমাদের দেশের পরিচয়।
তিনি আরো বলেন,”আমি দেশকে ভরসা দিচ্ছি, আমাদের সেনাদের বলিদান ব্যর্থ হবে না। আমাদের কাছে ভারতের অখন্ডতা ও সার্বভৌমত্ব সবার উপরে। আর তা রক্ষা করতে আমাদের কেউ বাধা দিতে পারবে না। “মোদীজি চিনকে নিশানা করে আরো বলেন , ভারত শান্তি চায় কিন্তু যদি কেউ উস্কানি দেয় তাহলে ভারত তার যোগ্য জবাব দেবে।
মোদিজীর বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে ভারত সরকার এবার চিনের বিরুদ্ধে বড় ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। যেমনটা উরি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে করা হয়েছিল। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা।
মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও সকল মুখ্যমন্ত্রীরা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য দু-মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করতে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”