রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে চাইছে তৃণমূল। বিজেপির গৃহ সম্পর্ক অভিযানের জবাবও হবে এই বঙ্গধ্বনি যাত্রা। একাধিক সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি। বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিগত দশ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে। পেশ করা হবে রিপোর্ট কার্ড। বুধবার মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গি বিধানসভার ফরিদপুর অঞ্চল ও গ্রামপঞ্চায়েতের এলাকায় সরজমিনে পর্যালোচনা ও কার্যকলাপ শুরু করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা সৈয়দ রাফিকা সুলতানা । তিনি বঙ্গধ্বনি যাত্রায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দিদির ১০ বছরের উন্নয়ন দুয়ারে সরকারের বিষয় তুলে ধরলেন।উপস্থিত ছিলেন ব্লক, অঞ্চল, বুথ নেতৃত্ব থেকে শুরু করে দলের সমস্ত পদাধিকারীরা। আলাপ আলোচনার পাশাপাশি গ্রামের মানুষের মুখ থেকে তাঁদের অভাব অভিযোগের কথাও শোনেন তাঁরা। আজকের কর্মসূচির মাধ্যমে পথসভা ও জেলা পরিষদের সদস্যার সাথে মিছিলে পা মেলান সাধারণ মানুষ।


৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন