মালদা, ৩১ জানুয়ারি: জমি মাফিয়াদের মাটি বোঝাই লরি পিষে দিল এক বৃদ্ধকে। সোমবার সকালে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার থানার দৌলতপুর মুক্তিকলোনি এলাকায়। মৃত ব্যক্তির নাম অশোক মজুমদার,বয়স সত্তর। তিনি ইংরেজবাজারের বাগবাড়ি বাঁধ এলাকার বাসিন্দা। এদিন সকালে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় একটি মাটি বোঝাই লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এলাকায় অবৈধ মাটি ভরাট করছিল জমি মাফিয়ারা। তাদের লরিতেই মৃত্যু। প্রায় তিনঘন্টা ধরে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার জমি মাফিয়ারা অবৈধ ভাবে জমি ভরাট করলেও নির্বিকার প্রশাসন। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেয় জমি মাফিয়ারা। গভীর রাত পর্যন্ত চলে মাটি ভরাটের কারবার। বেপরোয়া ভাবে চলে ট্রাক্টর ও মাটি বোঝাই লরি। তেমনিই মাটি বোঝাই একটি লরি পিষে দেয় বৃদ্ধকে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”