মালদা: জমি নিয়ে বিবাদ। মহিলাদের শ্রীলতাহানি ও মারধরের অভিযোগ। আক্রান্ত একই পরিবারের চারজন। অসহায় পরিবার দ্বারস্থ ইংরেজবাজার থানা পুলিশের। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার লিচু মোড় এলাকায়। অভিযুক্ত ছোটন সাহা সহ বেশ কয়েকজন এর নামে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে ইংরেজবাজার থানার নরহাটা পালপাড়া এলাকার বাসিন্দা সীমন্ত কুমার পাল। স্থানীয় লিচু মোরে তাদের ৩৩ শতক জমি রয়েছে। অভিযোগ সেই জায়গা দখল নিতে চাইছে ছোটন সাহা। এই নিয়ে মাঝে মধ্যেই তাদের বাড়িতে চড়াও হতো হুমকি দিতো বলে অভিযোগ।এদিন দলবল নিয়ে ছোটন সাহা তাদের পরিবারের উপর হামলা করে। মহিলাদের শ্রীলতাহানি করা হয় পরনের শাড়িও ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সীমান্ত কুমার পাল আজ সপরিবারে প্রাণভয়ে ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”