মালদা- চোর সন্দেহে এক ব্যক্তি কে গণধোলাই এর অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার বামন গোলা থানার কন্যা দিঘী এলাকায়। আহত ব্যক্তি চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
আরো পড়ুন- স্বামী পরকীয়ায় মত্ত,ব্যস্ত মোবাইলে! প্রতিবাদ করতে গিয়েই ঘরছাড়া স্ত্রী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বামন গোলা থানার তেনাপীড় এলাকায় প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বাউল গানের মেলা বসেছে। সেই বাউল গানের শুনতে গিয়েছিলেন কন্যা দিঘী এলাকার ব্যক্তি গণেশ সরেন(৪২)। গান শুনতে শুনতে গভীর রাত হয়ে যায়। সেখানেই একটি দোকানের পাশে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে ওই ব্যক্তিকে চোর সন্দেহে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হলে রাতেই ওই ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মালদা মেডিকেল আহত ব্যক্তি। এই ঘটনায় বামনগোলা থানার অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব