বালুরঘাটঃ চেক বাউন্স করার অভিযোগে বালুরঘাটের এক স্কুল শিক্ষিকাকে আর্থিক জরিমানা করল বিচারক। জরিমানা হিসেবে ১ লাখ ৪০ হাজার টাকার পাশাপাশি ক্ষতিপূরণ বাবদ ৩০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই শিক্ষিকাকে। মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতের জেএম ১ কোর্টের বিচারক সাধন দাস এই রায় দেন। তিন মাসের মধ্যে এই টাকা পরিশোধ না করলে এক বছর কারাদণ্ড ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক।
জানা গিয়েছে, ২০১৬ সালে ওই শিক্ষিকা বালুরঘাট শহরের উত্তমাশা এলাকার তপেশ দাস নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। তারপর মাত্র ৫ হাজার টাকা পরিশোধ করেন তিনি। বাকি ৯৫ হাজার টাকা পরিশোধ না করার অভিযোগ ওঠে শিক্ষিকার বিরুদ্ধে৷ যদিও ওই শিক্ষিকা টাকা পরিশোধ করবেন না কখনও বলেননি। তিনি ধার নেওয়া টাকা পরিশোধের জন্য ৯৫ হাজার টাকার একটি চেক দিয়েছিলেন ব্যবসায়ী তপেশ দাসকে। কিন্তু ওই চেকটি ব্যাঙ্কে ফেললে বাউন্স হয়ে যায়। এরপর ঘটনাটি ওই শিক্ষিকাকে জানালেও তিনি আর টাকা দিতে অস্বীকার করেন। বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। ২০১৬ সালেই স্থানীয় থানায় গিয়ে ওই শিক্ষিকার বিরুদ্ধে টাকা পরিশোধ না করা ও চেক বাউন্সের লিখিত অভিযোগ দায়ের করেন তপেশ দাস। দীর্ঘ পাঁচ বছর ধরে সেই মামলা চলার পর অবশেষে সোমবার ওই শিক্ষিকাকে দোষী সাব্যস্ত করেন বালুরঘাট জেলা আদালতের JM-১ কোর্টের বিচারক সাধনা দাস। তারপর মঙ্গলবার ওই শিক্ষিকার শাস্তি হিসাবে দৃষ্টান্তমূলক রায় দিলেন তিনি।
তপেশ দাসের আইনজীবী গৌতম সরকার, জানিয়েছেন চেক বাউন্স করায় বিচারক সাজা ঘোষণা করেছেন। তিন মাসের মধ্যেই টাকা পরিশোধ করতে না করলে এক বছরের কারাদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডেের দিয়েছেন বিচারক।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন