বিশ্বজুড়ে দেখা দিয়েছে মারণ রোগ করোনা। ইতিমধ্যে সারা বিশ্বে এই করোনা ভাইরাসের জেরে মারা গিয়েছেন ১ লক্ষেরও বেশি মানুষ। কিন্তু এই করোনার বিরুদ্ধেই নিজের জীবনকে বাজি রেখে দিনরাত এক করে লড়ে যাচ্ছেন চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা। নিজের জীবনের পরোয়া না করেই রোগীদের সুস্থ করে তুলছেন। সেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্যই এবার দেওয়া হবে শহিদ সম্মান। শুধু সম্মান না ৫০ লক্ষ টাকার বীমাও ঘোষণা করেছে ওড়িশা সরকার। করোনা আক্রান্ত হয়ে যদি কোন চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয় তাহলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানান উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
Martyr status, Rs 50 lakh compensation if any healthcare staff dies of COVID-19: Odisha CM
Read @ANI Story | https://t.co/akNQiCSh24 pic.twitter.com/l6NxZBfzAz
— ANI Digital (@ani_digital) April 21, 2020
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেন করোনা বিরুদ্ধে যুদ্ধে সরকারি ও বেসরকারি চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের কারোর মৃত্যু হলে ওড়িশা সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে। তাঁদেরকে শহিদের সম্মান ও দেওয়া হবে। তাঁদের এই অবদানকে স্মরণীয় করে রাখতে একটি পুরস্কারের আয়োজন করা হবে, সেই পুরস্কার দেওয়া হবে জাতীয় দিবসের দিনে। আর চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের মৃত্যু হলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য সম্পন্ন হবে বলে ঘোষণা করেন তিনি ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”