বালুরঘাট ৩০ মার্চ ; চাল-আলু বিলি নিয়ে বালুরঘাটে লক ডাউন ভেঙে, থানা ঘেরাও করে,বাড়ি ফেরার পথে ফের দুই গোষ্ঠীর সংঘর্ষে রনক্ষেত্র রবীন্দ্রনগর। সংঘর্ষে আহত বেশ কয়েকজন। হাসপাতালে ভর্তি একজন। সংঘর্ষের খবর পাওয়ার পর বালুরঘাট থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌছলে, ঘটনাস্থল থেকে সবই পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের কাউকেই ধরতে পারেনি পুলিশ। যাদিও বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ পুলিশ ইচ্ছে করেই দেরী করে পৌছেছে।
স্থানিয় বাসিন্দাদের অভিযোগ রবীন্দ্রনগরের ক্ষুদ্ধ বাসিন্দারা যখন থানাতে বিক্ষোভ সেরে ফিরছিল সেই সময় বিক্ষোভকারীদের উপর অতর্কিত হামলা চালায় কয়েকজন শাসক দল আশ্রিত দুষ্কৃতি। এরপরেই দুই পক্ষের মধ্যে তুমুল গন্ডগোল বাঁধে। মারামারিতে মাথা ফেটে রক্তাক্ত হন গোপাল নট্ট নামে এলাকার এক বাসিন্দা । ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন যুবক। এদিন বিকেলে এই ঘটনাকে ঘিরে কার্যত রনক্ষেত্রের চেহারা নেয় শহরের ২০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকা। ঘটনার খবর পেয়ে এলাকায় বিরাট পুলিশ বাহিনী পৌঁছালেও কাউকেই গ্রেপ্তার করতে করতে পারেনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”