বালুরঘাট ; চাকরির দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে ধরনা এক যুবকের।সোমবার সকালে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে ধরনা দেন ওই যুবক।
জানা গিয়েছে ওই যুবকের নাম ফিরোজ ইয়াসদানি। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের চোকিয়া পুকুর এলাকায়। ওই যুবকের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরির আবেদন করার পর নবান্ন থেকে তার চাকরির কাগজ আসে জেলা প্রশাসনিক ভবনে। তার অভিযোগ, প্রশাসনিক দপ্তরের এক আধিকারিক সেই কাগজ জেলার কুশমন্ডি বিডিও অফিসে না পাঠিয়ে তা গঙ্গারামপুর বিডিও অফিসে পাঠায়। তার দাবি, সে কারণে তিনি চাকরি থেকে বঞ্চিত রয়েছেন। তার আরো অভিযোগ, বিষয়টি নিয়ে তিনি জেলাশাসক এর সাথে দেখা করতে এলে জেলাশাসক আয়েশা রানি দেখা করেননি। সে কারণেই তিনি জেলাশাসকের দপ্তরে সামনে চাকরির দাবিতে ধরনায় বসেন।যদিও এব্যাপারে জেলা প্রশাসনের কোন আধিকারিক বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”