বালুরঘাট ২৭ এপ্রিল; গ্ৰামীন সড়ক যোজনার কাজ নিম্নমানের হচ্ছে এই অভিযোগ তুলে পাকা রাস্তার কাজ আটকে দিলো গ্ৰামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুশুমন্ডি ব্লকের কাকশা নয়াপাড়া এলাকায়। এলাকায় চাপা উত্তেজনা।
স্থানিও সুত্রে জানা গেছে কুশুমন্ডি ব্লকের শিবকৃষনপুর থেকে ঢাকঢোল পর্যন্ত ৪ কিমি যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন পর পাকা রাস্তার কাজ কয়েক দিন আগে শুরু হয়। এই রাস্তা তৈরি বাবদ ২ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
এরপরেই স্থানিও বাসিন্দাদের মধ্যে এই রাস্তার কাজ নিয়ে ক্ষোভ দেখা দেয়। নিম্নমানের সামগ্ৰি দিয়ে রাস্তা তৈরির কাজ করার অভিযোগ ওঠে ঠিকাদার রতন সরকার এর বিরুদ্ধে।
এই প্রসঙ্গে স্থানিও এক গ্ৰামবাসী সামিম হোসেন জানান লকডাউন চলাকালীন বাংলা গ্ৰামীন সড়ক যোজনার পাকা রাস্তা তৈরির কাজ বন্ধ ছিলো । এর মধ্যে আমরা হঠাৎ করে দেখতে পেলাম বন্ধ থাকা কাজ আবার নতুন করে শুরু করে দিয়েছে ঠিকাদার সংস্থা। অন্তত নিম্নমানের সামগ্ৰী দিয়ে এই কাজ করা হচ্ছে। পাশাপাশি নিম্নমানের কাজের পাশাপাশি রাস্তা তৈরিতে পিচ কম দেওয়ার ফলে হাটা চলা করলেই পাকা রাস্তার পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ। বর্ষা এলে তা ফের চলাচলের অযোগ্য হয়ে পড়বে বলে তিনি অভিযোগ জানান। তাই একপ্রকার বাধ্য হয়ে গ্রামবাসিদের স্বার্থে পাকা রাস্তার কাজ স্থানিও গ্রামবাসিরা বিক্ষোভ সহকারে বন্ধ করে দিতে বাধ্য হয় বলে তার অভিযোগ।
এইপ্রসঙ্গে এলাকার আরেক বাসিন্দা দইলোদ্দিন আহাম্মেদ জানান সঠিক পরিমানে রাস্তা নির্মানের সামগ্রী দিয়ে রাস্তায় কাজ যদি না হয়ে বাংলা গ্ৰামিন সড়োক যোযনা কাজ বন্ধ থাকবে। তার আরও অভিযোগ এমনকি এর আগেই নিম্নমানের কাজ চলছে তার খবর পেয়ে স্থানিও ব্লক প্রশাসন ও সরকারের তরফে লোকজন শ্রীকৃষ্ণপুর ও কাকসা নয়াপাড়া এলাকায় আসেন। বাংলা গ্ৰামীন সড়ক যোজনার আধিকারিক,তিনি পাকা রাস্তার কাজ খতিয়ে দেখে তিনি জানান এই পাকা রাস্তায় পিচ এর পরিমাণ খুব কম দেওয়া হয়েছে।, তাই ক্ষুদ্ধ গ্ৰামবাসিরা নিম্নমানের তৈরি রাস্তার কাজ বন্ধ করে দিতে বাধ্য হন। এই বিষেয় এলাকার বাসিন্দা রাজু ইসলাম তিনি জানান একটা হাই স্কুল ও অঙ্গনারী কেন্দ্র রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে তাই রাস্তার উপর নির্ভর প্রত্যহ হাজার এর উপর গ্রামবাসী। তাই এই রাস্তা সঠিক জিনিস দিয়ে কাজ হচ্ছে না সাথে পিচ কম দেবার অভিযোগ তুলে বিক্ষোভ ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”