মালদা, ১৯ শে জুন: চাহিদা মতো পণ না-মেলায় এক গৃহবধূকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর জিপির ভগবানপুর গ্রামে।
মৃত ওই বধূর নাম দিপানিতা সাহা (২৪))। তাঁর বাপের বাড়ি মকদমপুর জিপির মোবারকপুর গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর জিপির ভগবানপুর গ্রামের বাসিন্দা এক কাঁচা সবজি ব্যবসায়ী রাকেশ সাহার সঙ্গে তাঁর বিয়ে হয়।
ঘটনায় মৃতার স্বামী রাকেশ সাহা, ভাশুর রাহুল সাহা,ও মেয়ের শ্বশুর- শাশুড়ি মোট চারজনের বিরুদ্ধে মেয়ের বাবা উত্তম সাহা শুক্রবার অভিযোগ দায়ের করেছেন চাঁচল থানায়। পুলিশ মৃতদেহ ময়না-তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
মেয়ের বাবা উত্তম সাহা বলেন, ‘অত্যন্ত লাজুক ও মুখচোরা মেয়ে। সংসার করবে বলে সব অত্যাচার মুখ বুজে সহ্য করত। আমাদের বৃদ্ধ বাবা-মাকে বুঝতেই দেয়নি ওর ওপর কী অত্যাচার হয়েছে।’ বাবার অভিযোগ, ‘টাকার প্রতি ওর শ্বশুরবাড়ির লোকের খুব লোভ ছিল। তবে বিয়ের সময় পণ দেওয়া হয়েছিল। আবারও দুই লক্ষ টাকার জন্য জন্য মেয়ের উপর প্রায়শই অত্যাচার চালাতো। আমাদের মেয়েকে ওরা অ্যাসিড দিয়ে পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ বাবা উত্তম সাহার।
মেয়ের মা জয়শ্রী সাহা চাঁচল হাসপাতালে নয়ন বুজে কেঁদে কেঁদে বলেন, কালকে মেয়ের সাথে দুপুর বেলায় ফোনে কথা হয়েছে। মেয়ে কিছু বলেনি। তিনটার সময় শুনতে মেয়ে নাকি ঝুলন্ত অবস্থায় ঘরের মধ্যে মরে আছে।
তবে মেয়ের পরিবারের দাবী,অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারা হয়েছে মেয়েকে। ঘটনা তদন্ত করে দোষীদের ফাঁসির দাবী জানিয়েছে মেয়ের পরিবার।
জানা যায় তাদের ১ টি ১৫ মাসের পুত্র সন্তানও রয়েছে। আর এই ঘটনাকে গিরে শুক্রবার মেয়ে ও ছেলে পক্ষের মধ্যে বিবাদ বাদে চাঁচল হাসপাতালে। পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে চাঁচল থানার আই.সি সুকুমার ঘোষ জানান, ইতিমধ্যেই মৃতার স্বামী,ভাশুর ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। পুড়িয়ে মারা হয়েছে কি অন্য কোনো রহস্য তা ময়নাতদন্তের রিপোর্ট পেয়েই বলা যাবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”