‘পাঠান’ ছবি নিয়ে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বিতর্কের শুরু ‘পাঠান’ ছবির বেশরম রং গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে। এই বিকিনি কাণ্ড নিয়ে বলতে গেলে ফারুক স্পষ্ট বললেন, ‘তাহলে কি এখন থেকে ধরে রাখতে হবে গেরুয়া হিন্দুদের রং আর সবুজ মুসলিমদের?’ এসব কী এটাও কি ধরে নিতে হবে যে গোরু হিন্দুদের আর ষাঁড় মুসলমানদের?’
সম্প্রতি উলেমা বোর্ডের সভাপতি সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ”শাহরুখের এ ছবি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে। শুধু মধ্যপ্রদেশ নয় গোটা দেশেই যাতে ছবি মুক্তি না পায়, তার ব্যবস্থা করা উচিত।’’ তাঁদের যত আপত্তি ‘পাঠান’ নাম নিয়ে। অন্যদিকে, উলেমা বোর্ডের সভাপতি সৈয়দ আনাস আলির কথায়, ‘‘মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাঠান অত্যন্ত সম্মানীয়। এই ছবির নাম ও ছবিতে যে পোশাক ব্যবহার হয়েছে তাতে পাঠানদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যদি একান্তই এই ছবি মুক্তি পায়, তা হলে নাম বদল করতে হবে।” অন্যদিকে, হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ এনে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহার আদালতে।
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’ (Boycott Pathaan)। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, “পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।” এই টুইট শেয়ার করেই আবার সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তাঁর স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছে। তবে বিতর্কের মাঝেও ইউটিউবে গানটির ভিউ

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”