বীরভূম: গরু পাচারকান্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। এদিন ই তাকে নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে। সকাল থেকেই অনুব্রতর বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি অনুব্রতকে তাঁর বাড়িতেই জিজ্ঞাসাবাদ করে বলে সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যেই সিবিআইয়ের তরফে তাঁর বাড়ির সমস্ত গেটে ভিতর থেকে তালা ঝোলানো হয়েছে। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁদের। জেলাজুড়ে তল্লাশি অভিযানের সম্ভাবনাও রয়েছে আজ। শান্তিনিকেতনের রতন কুঠি ও পূর্বপল্লী গেস্ট হাউসে প্রথমে এসে পৌঁছয় কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা।
গরু-পাচার মামলায় সিবিআইয়ের দশম বারের ডাক এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি এ বারও আসেননি। শেষে বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল কে গ্রেফতার করল সিবিআই।
আরো পড়ুন- Anubrata Mandal: অনুব্রতর গ্রেফতারিতে অস্বস্তিতে তৃণমূল, কেষ্টর সঙ্গে কি দুরত্ব বাড়ছে দলের
অনুব্রতর গাড়ি যখন বোলপুর ছেড়ে বেরোচ্ছে, তখনই রাস্তার দু’ধারে উৎসুক জনতার ভিড় চোখে পড়ছিল। তাঁরা কেউ জয়ধ্বনি দিচ্ছিলেন, আবার কারও মুখে ছিল কটুক্তি। এর পরই ঢাকের বাজনার সঙ্গে গুড়, বাতাসা বিলির খবর আসতে থাকে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় বিজেপির নেতা কর্মীরা পথে নেমে গুড়, বাতাসা, নকুলদানা বিলি করতে শুরু করেন।
কলকাতায় বিজেপি নেতা কল্যাণ চৌবের নেতৃত্বে পথে বেরিয়ে বাতাসা, নকুলদানা বিলি করে বিজেপি। বউবাজারের ব্যাঙ্ক অব ইন্ডিয়া মোড়েও বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে গুড়, বাতাসা বিলি করা হয়। বাসে বসে থাকা মানুষ থেকে পথচলতি জনতা— নকুলদানা দেন বিজেপির নেতাকর্মীরা। বিজেপি কর্মীদের হাত থেকে অনেকেই নকুলদানা নেন। অনেকেই আবার তা নিতে অস্বীকার করেন। একই ছবি জেলাতেও।
আসানসোলে বিজেপির তরফে নকুল দানা ও গুড় বাতাসা বিতরণ করা হয়। পথচলতি মানুষকে নকুলদানা ও গুড়, বাতাসা বিতরণ করেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সঙ্গে ছিল ‘চড়াম চড়াম’ ঢাকের বাদ্যি।

হুগলির চুঁচুড়ায় পথে বেরিয়ে লাড্ডু ও বাতাসা বিলি করেন বিজেপি কর্মী সমর্থকেরা।
মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকায় গুড়, বাতাসা, নকুলদানা বিলি করে বিজেপি। পথ চলতি মানুষের হাতে গুড়, বাতাসা তুলে দেওয়ার সময় বিজেপির নেতৃত্ব তাঁদের জানান, কেন তাঁরা গুড়, বাতাসা বিলি করছেন। পথচলতি মানুষের উদ্দেশে বিজেপি নেতাদের বলতে শোনা যায়, অনুব্রত সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন, সেই আনন্দে তাঁর বলা গুড়, বাতাসা বিলি করা হচ্ছে। মানুষের উদ্দেশে বিজেপির আহ্বান, ‘আপনারাও গুড়, বাতাসা খেয়ে আনন্দে সামিল হন।’
প্রসঙ্গত, চড়াম চড়াম ঢাকের শব্দ কিংবা গুড়, বাতাসা— বিরোধীদের ‘শাসন’ করতে এই লব্জ ব্যবহার করতেন অনুব্রত। বিরোধীদের অভিযোগ, এই দাওয়াই দিয়েই বীরভূমকে কার্যত বিরোধীশূন্য করে ফেলেছেন কেষ্ট। গরুপাচার মামলায় যখন সিবিআইয়ের গাড়িতে তোলা হল অনুব্রতকে, তখন তাঁর মুখনিঃসৃত লব্জ মেনেই গুড়, বাতাসা আর নকুলদানা নিয়ে পথে নেমে ঢাকের তালে কোমর দোলাতে দেখা গেল বিরোধী বিজেপিকে।


৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন