গরুপাচারকাণ্ডে Amit Shah-র বিরুদ্ধে মামলা! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। রাজ্যের সীমান্তবর্তী এলাকার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর নজর এড়িয়ে কিভাবে গরু পাচার? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। চলতি সপ্তাহেই মামলার শুনানি।
আরো পড়ুন- দুবাইয়েও অভিষেকের উপর নজরদারি ইডির! কেন্দ্রকে তোপ তৃণমূল সাংসদের
জনস্বার্থ মামলায় মামলাকারী কি বলেছেন?
মামলাকারীর মামলায় নির্দিষ্টভাবে প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র দপ্তরেই রয়েছে বিএসএফ ও সিআইএসএফ। তাদের নিরাপত্তা ফাঁক দিয়ে কিভাবে দিনের-পর-দিন গরু পাচার হচ্ছে? এবং এখনো পর্যন্ত কিভাবে বিভিন্ন সীমান্তে এই গরু পাচারের রমরমা ব্যবসা চলছে? বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের অধিনে থাকায়, সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ। তাই সীমান্তে বিএসএফের নিরাপত্তা এরিয়ে কিভাবে গরু পাচার হচ্ছে? তাই এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে।
এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানান, “পশ্চিমবঙ্গে যাত্রা হচ্ছে! তৃণমূল-বিজেপির যাত্রা। যে রাজ্য থেকে গরু আসে সেটা বাংলার বাইরে। আর যে রাজ্য দিয়ে গরু যায় সেটা বাংলার মধ্যে। পশ্চিমবঙ্গের গরু পাচারকারীদের সাথে যদি কেন্দ্রের সংস্থা গুলির গোপন সমঝোতা না থাকে তাহলে বাইরের রাজ্য থেকে এত গরু পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের যেতে পারে না। কেন্দ্র এবং রাজ্যের মিলেমিশে গরু পাচার করছে। দিদি আর মোদীর এই সমঝোতার কথা আমরা বাংলার মানুষকে বহুবার বলার চেষ্টা করেছি।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”