নিজস্ব সংবাদদাতা,মালদা; দেশজুড়ে চলছে লকডাউন তার মধ্যে আজ বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। এই পরিস্থিতিতে দুঃস্থ ও দরিদ্র পরিবারের মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অলওয়েজ স্মাইল ( always smile) নামে এক সেচ্ছাসেবী সংগঠন।
মালদা জেলার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চল বুলবুলচন্ডী অঞ্চল সহ হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গায় এই সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় গরীব দরিদ্র পরিবারের মানুষের হাতে চাল,ডাল,আলু সব্জি ও সাবান সহ বিভিন্ন সামগ্রিক তুলেদিলেন সংগঠনের সদস্যরা।
সকাল থেকে সংগঠনে সদস্যরা বুলবুলচন্ডী অঞ্চলের কচু পুকুর গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে খাদ্য সামগ্রিক বিতরণ করেন। সংগঠনের পক্ষ থেকে বিক্রম দাস বলেন লকডাউনে জেরে গরিব মানুষগুলো ঠিকমতো খাবার পাচ্ছে না, তাই আমরা আজ গরীব-দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ করছি। এছাড়াও বিভিন্ন জায়গায় ভবঘুরে মানুষের হাতে খাবার তুলে দিচ্ছি এবং সাধারণ মানুষকে সচেতন করছি। তাদেরকে আমরা বলছি ঘরে থাকুন, অযথা আতঙ্কিত হবেনা। আমরা আপনাদের পাশে আছি। কোন অসুবিধে নেই। সংগঠনের তরফে আরো বলা হয় লকডাউন মেনে চলুন, বিনা কারনে বাড়ি থেকে বাইরে বেরোবেন না। সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলেন সংগঠনের সদস্যরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”