মালদা ; ফের বেআইনি ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনশো গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। শনিবার গভীর রাতে রামনাথপুর এলাকা থেকে দুই মাদক কারবারিকে ব্রাউন সুগারসহ হাতেনাতে গ্রেপ্তার করে মোথাবাড়ি থানার পুলিশ। ধৃত মাদক কারবারিকে মালদা আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদককারবারির নাম আহিদ শেখ (৩৩)ও সাহাবুল শেখ (২০) । তার বাড়ি কালিয়াচক থানার পাহাড়পুর এলাকায়। রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ রামনাথপুর এলাকায় অভিযান চালায়। সেখানে দুই মাদক কারবারিকে ব্রাউন সুগার সহ হাতেনাতে ধরে ফেলে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”